বিএনপির নেতা ইশরাকের ছোট ভাই ৫ দিনের রিমান্ডে

৩০ অক্টোবর ২০২৩, ১২:১৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৫২ PM
ইশফাক হোসেনকে আদালতে হাজির করে পুলিশ

ইশফাক হোসেনকে আদালতে হাজির করে পুলিশ © সংগৃহীত

রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন, গাড়িচালক জহির হাসানসহ ৬ জনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটট রশিদুল আলমের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন-লিয়াকত আলী, মফিজুল, বাবুল পরামানিক ও আজিম উদ্দিন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর সুমিত কুমার সাহা ৫৩ আসামিকে আদালতে হাজির করেন। এদের মধ্যে ইশফাকসহ ৬ জনের সাত দিন করে রিমান্ড এবং ৪৭ জনকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

ইশফাকের পক্ষে অ্যাডভোকেট মোসলেহ উদ্দিন জসিম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। অন্যান্য ৫ আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন ও ৪৭ জনের জামিন আবেদন করা হয়।

এর আগে রবিবার বেলা ১১টার দিকে ইশরাক হোসেনের গুলশানের বাসায় অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাঁরা ইশরাকের বাসায় ঢুকে প্রতিটি কক্ষে তল্লাশি চালায়। এ সময় ইশরাককে না পেয়ে দুপুর সাড়ে ১২টার সময় তাঁর ছোট ভাই ইশফাক এবং গাড়িচালক রাজীবকে আটক করে নিয়ে যায়।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence