এসএ টিভির মালিকের ৬ মাসের কারাদণ্ড

২৭ অক্টোবর ২০২৩, ০৯:২৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
সালাউদ্দিন আহমেদ

সালাউদ্দিন আহমেদ © ফাইল ছবি

শ্রম আইন লঙ্ঘনের দায়ে এসএ টিভি ও গ্র্যান্ড ক্লাব রেস্টুরেন্টের মালিক সালাউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপক ফারুক আহমেদকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

গত ১৬ অক্টোবর তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এ আদেশ দেন। বৃহস্পতিবার চার পাতার রায়টি প্রকাশিত হয়। 

আদেশ বলা হয়, গ্র্যান্ড ক্লাব রেস্টুরেন্টের মালিক সালাউদ্দিন আহমেদ ও ব্যবস্থাপক ফারুক আহমেদের বিরুদ্ধে শ্রম আইনে করা অভিযোগ প্রমাণিত হওয়ায় কারাদণ্ডে দণ্ডিত করা হলো। আসামিরা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার দিন থেকে অথবা আত্মসমর্পণের দিন থেকে প্রদত্ত সাজা কার্যকর হবে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কমিশনার বরাবর ও সংশ্লিষ্ট থানার ওসি বরাবর সাজা পরোয়ানা পাঠানো হয়েছে। 

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close