১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ বহাল

০৯ আগস্ট ২০১৮, ০৭:০৮ PM
নিহত দিয়া ও আব্দুল করিম

নিহত দিয়া ও আব্দুল করিম © ফাইল ফটো

রাজধানীর কুর্মিটোলায় বাসচাপায় নিহত শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর পরিবারকে এক সপ্তাহের মধ্যে পাঁচ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষের প্রতি হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রয়েছে।

বৃহস্পতিবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত আবেদনটি ৪ অক্টোবর শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছে।

এ আদেশের ফলে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রয়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদালতে জাবালে নূর পরিবহন কর্তৃপক্ষের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট পঙ্কজ কুমার কুন্ডু।

এর আগে গত ৩০ জুলাই হাইকোর্ট ক্ষতিপূরণ দেওয়ার ওই আদেশ দেন। একই সঙ্গে ওই দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী আব্দুল করিম ও দিয়া খানম মিমের পরিবারকে দুই কোটি করে মোট চার কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে রুল জারি করা হয়।

এ ছাড়া কুর্মিটোলার দুর্ঘটনার মতো বর্বর দুর্ঘটনা রোধে ট্রাফিক রুলসের কঠোরভাবে প্রয়োগের মাধ্যমে অথবা নতুনভাবে আইন প্রণয়ন করে বেপরোয়া গাড়ি চালকের নিয়ন্ত্রণের মাধ্যমে গণপরিবহনের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ কেন দেওয়া হবে না রুলে তাও জানতে চাওয়া হয়।

পাশাপাশি গণপরিবহনের ড্রাইভিং লাইসেন্স কোন যোগ্যতার ভিত্তিতে দেওয়া হয় এবং সড়কে চলাচলকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কি পদক্ষেপ নিয়েছে সে ব্যাপারে আগামী ১২ আগস্টের মধ্যে বিআরটিএ’র চেয়ারম্যানকে একটি প্রতিবেদন দিতে বলেন।

জনস্বার্থে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসন ও বিচারপতি খায়রুল আলমের বেঞ্চ ৩০ জুলাই এসব নির্দেশ ও রুল জারি করেন।

এর আগে ২৯ জুলাই বিমানবন্দর সড়কের বাম পাশে বাসের জন্য অপেক্ষা করার সময় জাবালে নূর পরিবহনের একটি বাস শিক্ষার্থীদের চাপা দিলে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটে।  এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী দিয়া ও আব্দুল করিমের মৃত্যু হয়। এ ছাড়া বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।  এ ঘটনায় পত্রপত্রিকায় প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে সুপ্রিমকোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল রিট করেন।

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • ১৮ এপ্রিল ২০২৬