বাঁচানো গেল না বিশ্ববিদ্যালয় ছাত্রী তুলীকে

২১ অক্টোবর ২০২৩, ০৯:১৩ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩০ PM
নুসরাত জাহান তুলী

নুসরাত জাহান তুলী © সংগৃহীত

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নুসরাত জাহান তুলী মারা গেছেন। শুক্রবার (২০ অক্টোবর) নগরীর সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন তুলী।

গত বুধবার সকালে সলিমপুর জলিল গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হন বিবিএ দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী তুলী। তার বাবা মোহাম্মদ মন্জু ফৌজদারহাট বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ছিলেন। তারা ফৌজদার সিডিএতে ভাড়া বাসায় থাকতেন। দুই সন্তানের মধ্যে তুলী সবার ছোট।

মেয়ের লাশ নিয়ে গ্রামের বাড়িতে যাওয়ার সময় বাবা মোহাম্মদ মন্জু বলেন, ‘আমার মেয়ের জন্য দোয়া করবেন।’

আরো পড়ুন: পবিপ্রবির সাময়িক বহিস্কৃত ছাত্রলীগ সভাপতি সাগরের যত কান্ড

তুলীর মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আইআইইউসি কর্তৃপক্ষ। ছাত্রীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে একদিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী, আজ শনিবার কালো ব্যাজ ধারণ এবং সব ক্লাস বন্ধ থাকবে। বাদ জোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল হবে।

এতে বিশ্ববিদ্যালয়ের সবাইকে উপস্থিত থাকার জন্য রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন।

নিখোঁজ ১৬ জেলেদের ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence