বারান্দায় মায়ের লাশ, ঘরে হাত বাঁধা শিশু

২০ অক্টোবর ২০২৩, ১০:৪০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
বগুড়ায় এক নারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে

বগুড়ায় এক নারীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে © ফাইল ছবি

বগুড়ায় তাসলিমা আক্তার (২২) নামে এক গৃহবধূর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পৌর শহরের নিশিন্দারা মধ্যেপাড়া এলাকায় একটি বাড়ির বারান্দায় লাশটি পাওয়া যায়। শোবার ঘর থেকে তার শিশুসন্তান কাজিম আলীকে (৩) হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে। তার মাথায় আঘাত করা হয়েছে।

পুলিশের ধারণা, বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে এ ঘটনা ঘটেছে। শিশু কাজিম বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাসলিমা এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী। 

তাসলিমার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। কাজিমের মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মরদেহের পাশ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাসলিমার সঙ্গে তার ভাবী মল্লিকা খাতুনের কথা হয়। বেলা ১টার দিকে যোগাযোগের চেষ্টা করে ফোন বন্ধ পান। রাতে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ফিরে সিরাজুল মূল ফটক খুলে বারান্দায় স্ত্রীর মরদেহ পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে কাজিমকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

আরো পড়ুন: নির্যাতনের শিকার শিক্ষার্থীকে এবার শিবির নেতা দাবি করে ছাত্রলীগের মানববন্ধন

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পুলিশ ও পিবিআই আলামত সংগ্রহ করেছে। র‍্যাবও ঘটনাস্থলে কাজ করেছে। স্বামী সিরাজুল ইসলাম বলেন, দুপুরের পর থেকেই ফোনে কাউকে পাচ্ছিলেন না। ভেবেছিলাম ছেলে গেম খেলে বন্ধ করে রেখেছে। কারও সঙ্গে শত্রুতা নেই। এ ক্ষতি কে করল, বুঝতে পারছেন না। 

ভাবী মল্লিকা খাতুন বলেন, সকালে তাসলিমার সঙ্গে কথার পর থেকেই ফোন বন্ধ পেয়েছেন। টাকা-পয়সা ও গহনা সব ঠিক আছে। শুধু তার ফোন নিয়ে গেছে। পরিচিত কেউ হত্যাকাণ্ড ঘটিয়েছে। 

সদর থানার ওসি সাইহান ওলিউল্লাহ বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিজে একাধিক দল কাজ করছে বলে তিনি জানান। 

মন্ত্রিসভার বৈঠকসহ প্রধানমন্ত্রীর শিডিউলে আজ ৫ কর্মসূচি
  • ০২ এপ্রিল ২০২৬
মেঘনা ব্যাংক নিয়োগ দেবে রিকভারি অফিসার, পদ ১০, আবেদন স্নাতক…
  • ০২ এপ্রিল ২০২৬
১৩ ও ১৪তম নিবন্ধনধারীদের বিষয়ে যে প্রস্তাব করল এনটিআরসিএ
  • ০২ এপ্রিল ২০২৬
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬