বিশ্ববিদ্যালয় দিবসে শ্লীলতাহানির শিকার জবি ছাত্রী 

১৯ অক্টোবর ২০২৩, ০৮:৫৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী ও ছোট পর্দার এক অভিনেত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মেহেদী হাসান সৈকত নামে এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। সূত্রাপুর থানার উপ-পরিদর্শক নাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হেনস্তার শিকার ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দেন। বিশ্ববিদ্যালয় দিবসে নিজের ভিডিও করার সময় মেহেদী হাসান সৈকত পেছন থেকে তাকে স্পর্শ করেন বলে জানা গেছে।

জানা যায়, ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয় দিবসের সুন্দর মুহূর্তে নিজের ভিডিও করছিলেন। এ সময় মেহেদী হাসান সৈকত পেছন থেকে তাকে স্পর্শ করেন।

এ বিষয়ে ওই ছাত্রী জানান, এই ছেলে অনেক দিন ধরে আমাকে বিরক্ত করছিল। মেসেঞ্জারে অকথ্য ভাষায় মেসেজ দিত। কিন্তু আমি পাত্তা দিতাম না। আজ বিশ্ববিদ্যালয় দিবসে আমি শান্তচত্ত্বরে সুন্দর মুহূর্তকে ধারণ করতে নিজের ভিডিও করছিলাম। এ সময় মেহেদী হাসান সৈকত নামে ওই ছেলেটি পেছন থেকে আমার স্পর্শকাতর স্থানে টাচ করে। এরপর আমি ভয় পেয়ে পাশে থাকা ব্যাচমেট বন্ধু বিলাস দাসকে জানালে তাকেও মারধর করে সৈকত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, লিখিত বক্তব্য পেয়েছি। সিসি ক্যামেরা দেখা হবে। অভিযোগের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close