প্রাথমিকের ১৬ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

১৭ অক্টোবর ২০২৩, ০৯:৫৯ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
ফেনী জেলা।

ফেনী জেলা। © সংগৃহীত

ফেনীর সোনাগাজিতে একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে ১৬ শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে ওই শিক্ষক বলেন, তিনি যড়যন্ত্রের শিকার।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, রবিবার (১৫ অক্টোবর) তার কাছে লিখিত অভিযোগ দেন দুই ছাত্রীর অভিভাবক। এর পর স্কুল পরিদর্শনে যান তিনি। এ সময় ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তখন ১৬ ছাত্রী ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ে স্থানীয় মানুষের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপির সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে দোষী সাব্যস্ত হলে ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, প্রাথমিক শিক্ষা অফিস থেকে আমাকে ঘটনাটি জানানো হয়েছে। এটা খুবই ন্যক্কারজনক ঘটনা। এ ধরনের ঘটনা প্রমাণিত হলে দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close