প্রেমিককে স্বর্ণ দেয়ায় বাবার বকাঝকা, ৬ তলা থেকে লাফিয়ে পড়ে ছাত্রীর মৃত্যু

০৩ অক্টোবর ২০২৩, ০৫:০৫ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৪৮ PM
নিহত ছাত্রী জুঁই

নিহত ছাত্রী জুঁই © সংগৃহীত

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় একটি ৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে জুঁই নামে একজন ছাত্রী আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার (২ অক্টোবর) রাতে পল্লবীর ২০ নম্বর রোডের ডি ব্লকের ৬ নম্বর সেকশনের একটি বাসার ছাদ থেকে লাফ দেয় ২০ বছর বয়সী এই ছাত্রী।

নিহত ওই ছাত্রী পরিবারের অজান্তে তার প্রেমিককে কিছু স্বর্ণ দেয়ায় বাবার বকাঝকা করেছিলেন। এরই জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে জানায় ‍পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. মাহফুজুর রহমান বলেন, নিহত ছাত্রী তার প্রেমিককে পরিবারের অজান্তে কিছু স্বর্ণ দিয়েছিল। বিষয়টি তার বাবা জানতে পেরে মেয়েকে বকাঝকা করে ও চড়-থাপ্পড় দেয়। এ ঘটনায় রাগ করে ওই ছাত্রী আত্মহত্যা করেন।

তিনি আরও বলেন, ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর আত্মহত্যার সংবাদের পরিপ্রেক্ষিতে রাতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মেয়েটিকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
ওসি আরও জানান, এই ব্যাপারে পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া গেলেই মামলা করা হবে। পরিবারের সদস্যরা এখন লাশ দাফনের প্রক্রিয়া ব্যস্ত আছে। যতটুক জানা গেছে, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুঁই এবার এসএসসি পাস করেছে।

তথ্য মন্ত্রণালয়ে চলচিত্র নিমার্তাদের ওপর হামলার অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
‘জুলাই শেখাতে আইসেন না’, নুরের পোস্টের কমেন্টে খোঁচা দিয়ে ক…
  • ৩০ মার্চ ২০২৬
ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence