আইফোন কেনার জন্য নিজ বাসার স্বর্ণালঙ্কার চুরি কলেজছাত্রের

০২ অক্টোবর ২০২৩, ১২:৪৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
সর্বশেষ বাজারে আসা আইফোন ১৫

সর্বশেষ বাজারে আসা আইফোন ১৫ © ফাইল ছবি

রাজধানীতে নিজের বাড়িতে চুরির অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি করা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। আইফোন কিনতে তিনি চুরি করেছেন বলে জানিয়েছেন। 

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইফোন কেনার জন্য চুরি করে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে কলেজছাত্র। সে একাদশ শ্রেণির শিক্ষার্থী। 

কলেজছাত্র জানান, তিনি পরিবারের কাছে আইফোন কেনার টাকা চেয়েছেন। তবে না দেওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে চুরির পরিকল্পনা করেন। পরে আরেক বন্ধুকে নিয়ে চুরি করেন ‍তিনি।

জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর পূর্ব মনিপুরের একটি বাসায় চুরি হয়। তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি হয় এদিন। পরে দোকানের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুজনকে শনাক্ত করা হয়।

এরপর রোববার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে কলেজছাত্রকে গ্রেপ্তার করা হয়। তার তথ্য অনুযায়ী স্বর্ণের ও ডায়মন্ডের নাকফুল এবং স্বর্ণ বিক্রির ৯৭ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। 

গোপালগঞ্জে পুকুরে লুকানো ২০০ লিটার ডিজেল উদ্ধার, ব্যবসায়ীকে…
  • ০৫ এপ্রিল ২০২৬
খুমেবির তিন প্রফের রুটিন প্রকাশ
  • ০৫ এপ্রিল ২০২৬
স্থায়ীভাবে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট…
  • ০৫ এপ্রিল ২০২৬
শিক্ষকদের ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচের কারণ জানাল মন্ত্রণালয়
  • ০৫ এপ্রিল ২০২৬
মরণফাঁদে পরিণত আন্ধারমানিক সেতুর ফুটপাত, ঝুঁকিতে পথচারীরা
  • ০৫ এপ্রিল ২০২৬
ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা-নীতিমালা বাস্তবায়ন নিয়ে মন্…
  • ০৫ এপ্রিল ২০২৬