স্কুল ব্যাগে পাওয়া গেল গাঁজা, ইমাম আটক

২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৫ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৫ PM
আটক হওয়া ইমাম

আটক হওয়া ইমাম © সংগৃহীত

শেরপুরে চার কেজি গাঁজাসহ মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল রানা (৩৭) ইমামের বেশে মাদক একজন কারবারি। তার বাড়ি নেত্রকোণার দূর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় একটি মসজিদের ইমাম।

আরও পড়ুন: ১৫ সংগঠন নিয়ে ছাত্রদলের ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে দুটি প্যাকেটে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত বলেন, এ বিষয়ে সোহেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশের পর জাবির তদন্ত কমিটি
  • ০৮ এপ্রিল ২০২৬
হবিগঞ্জে দুই ফিলিং স্টেশনকে জরিমানা ৩০ হাজার টাকা
  • ০৮ এপ্রিল ২০২৬
হরমুজ থেকে মালাক্কা, যে পাঁচ সরু সমুদ্রপথের ওপর নির্ভরশীল ব…
  • ০৮ এপ্রিল ২০২৬
জাল সনদধারী শিক্ষকদের বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন শিক্ষ…
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভা শুরুর সম্ভাব্য সময় জানাল এনটি…
  • ০৮ এপ্রিল ২০২৬
রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে আগুন
  • ০৮ এপ্রিল ২০২৬
close