ট্রাকের ধাক্কায় ছাত্রলীগ নেতার মৃত্যু, ছিটকে পড়ল বান্ধবী

২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৪:০০ PM
সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে

সড়ক দুর্ঘটনায় এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে © প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। এ সময় তার বান্ধবী ছিটকে পড়ে আহত হয়েছেন। রোববার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নিংগইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। 

নিহত ছাত্রলীগ নেতা অভি রহমান (২০) উপজেলার থাঐল গ্রামের শওকত আলীর ছেলে। তিনি সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র ও শাখা ছাত্রলীগের উপ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন। 

এলাকাবাসী জানায়, রোববার রাতে অভি তার বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলে নাটোর যাচ্ছিলেন। রাত পৌনে ৯টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের নিঙ্গইন এলাকায় একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়ে আহত হয়।

আরো পড়ুন: স্ত্রীকে নদীতে ফেলে হত্যার পর থানায় নিখোঁজের জিডি স্বামীর

এলাকাবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অভিকে মৃত ঘোষণা করেন। অভির আহত বান্ধবীকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধারের পর থানায় আনা হয়েছে। ট্রাকটি জব্দ করেছে পুলিশ। চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিখোঁজ ১৬ জেলেকে ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence