ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই করলো দুই পুলিশ সদস্য

২১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৪ PM
ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই পুলিশ সদস্য

ছিনতাইয়ের সঙ্গে জড়িত দুই পুলিশ সদস্য © সংগৃহীত

রাজধানী পল্টনের আইএফআইসি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পুলিশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২টায় আইএফআইসি ব্যাংকের পল্টন শাখায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানান, আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে আসেন। তিনি এসে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ান। এ সময় পুলিশের ইউনিফর্ম পড়া দুজন ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যায়। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান তারা।

খবর পেয়ে ঘটনাস্থলে যান পল্টন থানা পুলিশ ও ডিবির মতিঝিল জোনাল দল। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেয়া তথ্য ডেমরা পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকা পুলিশের দুই সদস্য কনস্টেবল মাহাবুব ও কনস্টেবল আসিফকে ১০ লাখ টাকাসহ আটক করে ডিবি। এরপর তাদের দেয়া তথ্য মতে বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেল নামে আরও একজনকে আটক কর হয়।

আরও পড়ুন: ধর্ষণ মামলার আসামি রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হায়াতুল ইসলাম খান সাংবাদিকদের  বলেন, খবর পেয়ে আমাদের পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের সঙ্গে দুজন পুলিশ কনস্টেবল জড়িত ছিল। তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। 

তিনি আরও বলেন, সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশকে তথ্য দেয়। এরপর ইউনিফর্ম পরা দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসেন। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দুই পুলিশ কনস্টেবল বরখাস্ত ছিলেন।

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিতে সুপারিশের নিয়োগ আর ফিরবে না: জনপ্রশাসন প্রতি…
  • ১৩ এপ্রিল ২০২৬
সদ্যবিদায়ী জাতীয় মানবাধিকার কমিশনের কমিশনারদের খোলা চিঠি
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের সঙ্গে ভারতের বিদায়ী হাইকমিশনারের সাক্ষাৎ
  • ১৩ এপ্রিল ২০২৬
স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যাচেষ্টার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস পরীক্ষা আরও হার্ড করতে হবে: ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬