বিয়ে না করেই শিক্ষিকাকে ‘তালাক’ দিলেন শিক্ষক, অতঃপর...

১৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:১৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৭ PM
হবিগঞ্জ জেলা মানচিত্র

হবিগঞ্জ জেলা মানচিত্র © ফাইল ছবি

দাম্পত্য সম্পর্ক না থাকার পরও সহকর্মীকে তালাক দিয়েছেন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক। কিন্তু সহকর্মী শিক্ষিকা জানালেন, ওই শিক্ষকের সঙ্গে তার বিয়েই হয়নি। এ নিয়ে প্রতারণার অভিযুক্ত স্কুলশিক্ষক আনোয়ার হোসেন (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। স্কুল কর্তৃপক্ষও সাময়িক বরখাস্ত করেছে তাকে।   ঘটনাটি ঘটেছে হবিগঞ্জের সদর উপজেলায়।  

জানা যায়, সদর উপজেলায় রিচি উচ্চবিদ্যালয়ে ধর্মশিক্ষা বিষয় পড়ান তিনি। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। অন্যদিকে তার সহকর্মী একজন বিধবা এবং এক মেয়ে রয়েছে তার। স্কুল সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের সঙ্গে সহকর্মী শিক্ষিকার পরকীয়া সম্পর্ক রয়েছে সন্দেহ করতেন তার স্ত্রী। এনিয়ে পরিবারে ঝগড়া হতো। স্ত্রীকে শান্ত করতেই তিনি এই অ্যাফিডেভিট করেন।

মামলার অভিযোগে জানা যায়, শিক্ষক আনোয়ার হোসেনের সঙ্গে কখনও দাম্পত্যের সম্পর্ক হয়নি ওই সহকারী শিক্ষিকার। কিন্তু কয়েক মাস আগে হঠাৎ করেই আদালতে তাকে তালাক দেওয়া সংক্রান্ত একটি অ্যাফিডেভিট করেন আনোয়ার। এরপর আনোয়ারের নামে আদালতে প্রতারণার মামলা দায়ের করেন সহকারী শিক্ষিকা। সেটি এফআইআরভুক্ত করতে সদর মডেল থানা পুলিশকে আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট মোহাম্মদ জাকির হোসাইন।

ঘটনার সত্যতা স্বীকার করে হবিগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বদিউজ্জামান জানান, বিয়ে না করেও তালাক দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে ওই শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার শিক্ষক আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence