রাজধানীর ফ্লাইওভারে প্রাণ গেল স্কুলছাত্রের

১৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু © প্রতীকী ছবি

যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় রনি (১৮) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়ছে। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় ফাহিম হোসেন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

রনি নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের জজ মিয়ার ছেলে। তিনি রাজধানীর সবুজবাগের সবুজকানন এলাকার পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্পর্কে খালাতো ভাই ইয়াসিন হোসেন জানান, রাতে ৪-৫টি মোটরসাইকেল নিয়ে মাওয়া ঘুরতে গিয়েছিলেন তারা। ভোরে বাসায় ফিরছিলেন। একটি মোটরসাইকেলে পেছনে ছিলেন ফাহিম, চালাচ্ছিলেন রনি। পোস্তগোলা অংশ দিয়ে ফ্লাইওভারে ওঠেন তারা।

ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান রনি। আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে রনি ও ফাহিম আঘাত পান। তাদের হাসপাতালে নিলে চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। ফাহিম চিকিৎসাধীন রয়েছেন।

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence