ছাত্রলীগ নেতার রগকাটার ঘটনায় অভিযুক্ত যুবক গ্রেফতার বিমানবন্দরে

১৩ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM
ছাত্রলীগ নেতার রগকাটার অভিযোগে রবিন নামে একজন গ্রেফতার হয়েছে

ছাত্রলীগ নেতার রগকাটার অভিযোগে রবিন নামে একজন গ্রেফতার হয়েছে © প্রতীকী ছবি

গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ছাত্রলীগ নেতার রগকাটার অভিযোগে রবিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে জানান, বুধবার (১৩ সেপ্টেম্বর) বাবার নামে টিকিট করে তিনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। বিমান অবতরণ করলে তাকে গ্রেফতার করা হয়েছে।

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থীর রগ কেটে দেয়ার অভিযোগ রয়েছে রবিনের বিরুদ্ধে। তিনি নিজেও ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী।

আর্মড পুলিশ জানিয়েছে, বিমানের বিজি৬১২ ফ্লাইটে চট্টগ্রাম থেকে ঢাকায় ল্যান্ড করলে রবিনকে গ্রেফতার করা হয়। পরে গাজীপুর মহানগর পুলিশের কাছে হস্তান্তর করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬