বরিশাল মেডিকেলে সাংবাদিকের ওপর চিকিৎসকদের হামলা

২৬ আগস্ট ২০২৩, ০৩:১৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৪ AM
বরিশাল মেডিকেলে সাংবাদিকদের উপর হামলা

বরিশাল মেডিকেলে সাংবাদিকদের উপর হামলা © সংগৃহীত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে (শেবামেক)শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গেলে ৭ গণমাধ্যমকর্মীর ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আবুল বাশারের নেতৃত্বে চিকিৎসকরা হামলা চালায়। শনিবার (২৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই কলেজের সামনে অবস্থান নিয়ে ঘটনার বিচার দাবি করেছেন সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিকরা হলেন, চ্যানেল টোয়েন্টিফোরের বরিশাল ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা, ক্যামেরা পার্সন রুহুল আমিন, এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা, ক্যামেরা পার্সন আজিম, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক মুশফিক সৌরভ, সময় টেলিভিশনের প্রতিবেদক শাকিল মাহমুদ, ক্যামেরাপার্সন সুমন হাসান।

এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান ফিরোজ মোস্তফা বলেন, র‍্যাগিংয়ের শিকার তৃতীয় বর্ষের ওই ছাত্রীর অভিভাবকও ছিল সেখানে। হঠাৎ তাদের সামনেই আমাদের ওপর হামলা চালায়। ডাক্তার, অফিস পিয়ন সবাইকে নিয়ে কলেজ অধ্যক্ষ হামলা চালান। এসময় ক্যামেরা ভঙচুর করা হয় বলে তিনি জানান।

চ্যানেল টোয়েন্টিফোরের ব্যুরো প্রধান কাওছার হোসেন রানা বলেন, কলেজ প্রশাসন র‍্যাগিং যারা করেছে তাদের রক্ষা করতেই গণমাধ্যমের ওপর হামলা চালিয়েছে। খবর পেয়ে বরিশালের সাংবাদিকরা এসেছেন। আমাদের দাবি হামলার সুষ্ঠু তদন্ত বিচার করতে হবে। তারা ক্যামেরা ভাঙচুর এবং মারধর করেন।

উল্লেখ্য, শেবামেকের ৫ম ব্যাচের নিলিমা জাহান জুঁই ও তার সঙ্গীরা র‍্যাগিং করে তৃতীয় বর্ষের এক ছাত্রীকে।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close