স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

২৩ আগস্ট ২০২৩, ০৬:৪৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০১ AM
গ্রেপ্তার

গ্রেপ্তার © প্রতীকী ছবি

নীলফামারীর সৈয়দপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় তাকে সৈয়দপুরের পার্শ্ববর্তী পার্বতীপুরের বেলাইচন্ডি ইউনিয়নের বেংমারী গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, গত ২০ আগস্ট বিকেলে সৈয়দপুরের কদমতলী বাজার থেকে এক স্কুলছাত্রীকে অপহরণ করে কয়েকজন তরুণ। কোচিং থেকে বাড়ি যাওয়ার পথে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। তাকে সৈয়দপুরের পার্শ্ববর্তী বেলাইচন্ডি এলাকায় একটি বাঁশঝাড়ে ধর্ষণের চেষ্টা চালায় তারা।

এ সময় মেয়েটি চিৎকার করলে অপহরণকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এরপর এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মেয়েটি সুস্থ হয়ে বাড়িতে ফিরলে তার ভাই বাদী হয়ে মঙ্গলবার দুপুরে সৈয়দপুর থানায় একটি মামলা করেন। পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে পার্বতীপুর থানা পুলিশের সহযোগিতায় আরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আরিফুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অবশিষ্ট অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মামলাটি গুরুত্ব পুলিশ দিয়ে তদন্ত করছে।

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence