ধর্ষণের অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

২৩ আগস্ট ২০২৩, ০৮:২১ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
ধর্ষণ অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদার

ধর্ষণ অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা এনাম হাওলাদার © ফাইল ছবি

ভোলার মনপুরা উপজেলায় দিনের বেলায় ঘরে প্রবেশ করে জোরপূর্বক এক গৃহবধূকে ধর্ষণ করে বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলে এনাম হাওলাদার। এই ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা। এ ঘটনায় ভুক্তভোগী ওই গৃহবধূ মনপুরা থানায় ধর্ষণ মামলা করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলের দিকে উপজেলার ৪ নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে গৃহবধূর বাড়িতে এই ধর্ষণের ঘটনার পর মামলা করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বহিষ্কৃত ছাত্রলীগ নেতার বাড়ির পাশে ওই গৃহবধূর বাড়ি। প্রতিনিয়ত ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিত এনাম হাওলাদার। বিষয়টি এনাম হাওলাদারের বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর হাওলাদারকে ওই গৃহবধূর স্বামী জানালেও প্রতিকার পায়নি তারা। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১১টায় ঘরে প্রবেশ করে জোরপূর্বক দুই সন্তানের জননী গৃহবধূকে ধর্ষণ করে এনাম হাওলাদার। এই সময় গৃহবধূর কান্নার আওয়াজ শুনে বাড়ির পাশের লোকজন আসলে এনাম হাওলাদার পালিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে মনপুরা থানার ওসি মো. জহিরুল ইসলাম বলেন, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এনাম হাওলাদারকে গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, এনাম হাওলাদারের বিরুদ্ধে এক স্কুলশিক্ষিকাসহ এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে থানায় আরও দুইটি মামলা রয়েছে। এনিয়ে তার বিরুদ্ধে তিনটি ধর্ষণ মামলা হলো।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুদ্দিন সাগর জানান, এনাম হাওলাদার ছাত্রলীগের কোন পর্যায়ের নেতা ও কর্মী নন। তাকে এর আগে একই কাণ্ডে জেলা ছাত্রলীগ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি পদ ও ছাত্রলীগ থেকে বহিষ্কার করেন।

এর আগে স্কুলে প্রবেশ করে জোরপূর্বক এক শিক্ষিকাকে ধর্ষণচেষ্ঠার অভিযোগে মনপুরা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদসহ ছাত্রলীগ থেকে বহিষ্কার করে জেলা ছাত্রলীগ। এদিকে এনাম হাওলাদারের একের পর এক ধর্ষণকাণ্ডে বিব্রত উপজেলা আওয়ামী লীগ। বাবার ক্ষমতার জোরে একের পর এক ধর্ষণ করে পার পেয়ে যাচ্ছেন বলে অভিযোগ স্থানীয় আওয়ামী লীগসহ এলাকাবসীর।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি উল্লাহ কাজল বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির ছেলে বহিষ্কৃত ছাত্রলীগ নেতার একের পর এক ধর্ষণকাণ্ডে পুরো উপজেলা আওয়ামী লীগ বিব্রত কর অবস্থায় রয়েছে।

নিখোঁজ ১৬ জেলেদের ফিরে পেতে পরিবারের আকুতি
  • ৩১ মার্চ ২০২৬
চাকসু নেতার ওপর হামলার প্রতিবাদে চবিতে মানববন্ধন
  • ৩১ মার্চ ২০২৬
বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence