‘আমি নিশ্চুপে বিদায় নেওয়া মানুষ’ স্টোরির ১৯ ঘণ্টার মধ্যে গেল প্রাণ

২২ আগস্ট ২০২৩, ০৮:১৪ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইক ও নিহত আল ইমরান ইফতি

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাইক ও নিহত আল ইমরান ইফতি © টিডিসি ফটো

‘আমি অভিযোগ না করে.. নিশ্চুপে বিদায় নেওয়া মানুষ..!' লিখে ফেসবুকে স্টোরি দেওয়ার ১৯ ঘণ্টার মধ্যে প্রাণ হারালেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আল ইমরান ইফতি (২৩)। তার সঙ্গে নাহিন সুলতানা (২১) নামে আরেক আরোহীও নিহত হয়েছেন।

চট্টগ্রাম নগরীর আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আল ইমরান ইফতি নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি দারোগারহাট এলাকার ইউনুস মোল্লার ছেলে। তিনি চট্টগ্রাম সিটি কলেজের শিক্ষার্থী।

এছাড়া নাহিদা সুলতানা কক্সবাজারের চকরিয়া উপজেলার গোয়াখালী এলাকার রাসেল চৌধুরীর মেয়ে। নাহিদা সুলতানা চট্টগ্রাম মহিলা পলিটেকনিকাল ইনিস্টিউটের শিক্ষার্থী। দু’জনেই বাইককার বলে জানা গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজর (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক গণমাধ্যমকে বলেন, আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence