ঘরে মাকে কুপিয়ে হত্যা, বাইরে মেয়ের রক্তাক্ত দেহ

১২ আগস্ট ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
শরণখোলায় এক নারী ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

শরণখোলায় এক নারী ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা © প্রতীকী ছবি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় এক নারী ও তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন‒ গ্রামের আবু জাফরের স্ত্রী পাপিয়া আক্তার (৩৮) ও মেয়ে ছাওদা জেনি (৬)। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে মা ও মেয়েকে কুপিয়ে রেখে যায়। প্রতিবেশীরা গুরুতর অবস্থায় শিশু জেনিকে চাচা আবু তালেব টুকুর বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়। পাপিয়াকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

রক্তাক্ত অবস্থায় পাপিয়া ঘরের মধ্যে এবং শিশু জেনি বাইরে পড়ে ছিল। পাপিয়া শরণখোলার ধানসাগর এলাকার মো. আব্দুল হোসেনের মেয়ে। পরিবারের অভিযোগ, স্বামীর সঙ্গে বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশিকুর রহমান ও শরণখোলা থানার ওসি মো. একরাম হোসেনসহ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসি একরাম হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬