১১ মামলার আসামি সাবেক শিবির নেতা গ্রেপ্তার

২০ জুলাই ২০২৩, ০৮:২৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© প্রতীকী ছবি

১১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা এনামুল কবিরকে (৩৯) গ্রেপ্তার করেছে অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাসহ ১১ টি মামলার ওয়ারেন্ট জারি রয়েছে।

গতকাল বুধবার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার প্রশান্তি আবাসিক এলাকায় অভিযান চালিয় পুলিশ। এসময় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন টিইউর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) ওয়াহিদা পারভীন।

তিনি জানান, গ্রেপ্তার এনামুল কবির সন্ত্রাসবিরোধী আইনে সিএমপির কোতয়ালি থানায় ২০১৫ সালে দায়ের করা একটি মামলায় এজাহার ও চার্জশিটভুক্ত আসামি। এছাড়া, তার বিরুদ্ধে মোট ১১টি মামলা রয়েছে।

তিনি আরও জানান, এনামুল কবির ২০১৫ সালে ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা ছিলেন। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকতেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মজীবী নারীদের নিয়ে জামায়াত আমীরের আপত্তিকর মন্তব্যের প্র…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১০৪ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবর ভুয়া
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬