চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা অমি গ্রেপ্তার

১৪ জুলাই ২০২৩, ০৮:১১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
জাকারিয়া হোসেন অমি ও ছাত্রলীগের লোগো

জাকারিয়া হোসেন অমি ও ছাত্রলীগের লোগো © ফাইল ফটো

ভোলায় চাঁদাবাজি মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে শহরের গাজীপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সকাল ৯টার দিকে থানায় তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করা হয়।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি গত ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাদী তাকে নগদ ২ লাখ টাকা দেন। বাকি ৩ লাখ টাকার জন্য ছাত্রলীগ নেতা জাকারিয়া, ফারুক নামে ঘাটের এক স্টাফকে মারধর করেন। কোনো উপায় না পেয়ে ঘাট ম্যানেজার মো. মহসিন ঘরামি সদর মডেল থানায় ছাত্রলীগ নেতা জাকারিয়া ও তার চার সহযোগীর বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করেন।

তিনি আরও বলেন, ইলিশা লঞ্চঘাটে চাঁদাবাজি মামলার প্রধান আসামি জাকারিয়া হোসেন অমিকে শহরের গাজীপুর রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বিকালে আদালতে হাজির করা হলে তাকে জেল হাজতে পাঠায়।

ওসি শাহীন ফকির জানান, ওই মামলায় পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়াও অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে। পুলিশ মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে।

স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
close