রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১১ এপ্রিল ২০২৬, ০৮:১৯ PM
ঝড়-বৃষ্টি

ঝড়-বৃষ্টি © সংগৃহীত

রাতের মধ্যেই দেশের ৬ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, শনিবার রাত ১টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলিতে দেশের সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে সিলেটে ১৩ মিলিমিটার ছাড়াও নেত্রকোণায় ৬ ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় আগামী ৫ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিপিএড ১ম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের দুই দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ, আ'লীগ নেতাসহ ৪ জন রিমান্ডে
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
তুরস্কে স্কুলের কাছে বন্দুকহামলা, শিক্ষার্থীসহ আহত ৮
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ছাড়া শূন্যপদের চাহিদা না নেয়ার ক…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রুয়েটে মাদক সেবনের দায়ে ৪ শিক্ষার্থীর সিট বাতিল, হল ছাড়ার ন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬