ট্রাক্টরচাপায় নিহত এইচএসসি পরীক্ষার্থী, মীমাংসা আড়াই লাখ টাকায়

১৪ জুলাই ২০২৩, ০৪:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:৩৬ AM
মীম আক্তার

মীম আক্তার © ফাইল ছবি

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় ট্রাক্টরের চাপায় এইচএসসি পরীক্ষার্থী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার সখীপুর-দারিয়াপুর সড়কের কৈয়ামধু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্রীর নাম মীম আক্তার (১৮)। 

মীম আক্তার উপজেলার কৈয়ামধু গ্রামের লিটন মিয়ার মেয়ে। সখীপুর আবাসিক মহিলা কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল তাঁর।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, গতকাল সন্ধ্যার দিকে মীম ও তাঁর মা সখীপুর-দারিয়াপুর সড়কের কৈয়ামধু এলাকায় সড়কের একপাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দারিয়াপুরগামী একটি ট্রাক্টর মীমকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এরপর স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে আটটার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আসিফ জানান, রাতে থানায় বসে ট্রাক্টর-মালিককে আড়াই লাখ টাকা জরিমানা করে দুই পক্ষের সঙ্গে আপস-মীমাংসা করে দেওয়া হয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানিয়েছেন, নিহত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence