ঘুরতে গিয়ে স্কুলছাত্রী উত্ত্যক্ত, ৫ যুবক গ্রেপ্তার

১২ জুলাই ২০২৩, ১১:৩৩ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
পুলিশের হাতে আটক ৫ যুবক

পুলিশের হাতে আটক ৫ যুবক © সংগৃহীত

নাটোরের চলনবিলে ঘুরতে গিয়ে তিন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এলাকা এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, উপজেলার খুবজীপুর ইউনিয়নের শ্রীপুর বালিকা বিদ্যালয়ের তিনজন ছাত্রী টিফিন শেষে স্কুলে যাচ্ছিলো। এসময় ভ্যানযোগে চলনবিলে ঘুরতে যাচ্ছিল ৫ যুবক। পতিমধ্যে স্কুলছাত্রীদের দেখে উত্ত্যক্ত করে ৫ যুকব। বিষয়টি এলাকাবাসীর নজরে আসলে তারা ওই যুবকদের আটকে রাখে। পরে গুরুদাসপুর থানায় বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ৫ যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন: চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমার আজ জন্মদিন

গ্রেপ্তার হওয়া যুবকরা হলেন মো. নিখিল কর্মকারের ছেলে অন্তর কর্মকার (১৮), রজব আলীর ছেলে রাকিব হোসেন (২০), বকুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (১৫), মাহাবুব আলমের ছেলে সাজু (১৭) ও রন্জু মণ্ডলের ছেলে রফিকুল মণ্ডল (১৬)। গ্রেপ্তারকৃত যুবকরা পার্শ্ববর্তী সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর গ্রামের বাসিন্দা।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় এক স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে মঙ্গলবার বিকেলে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের বুধবার সকালে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়।

স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
close