ঝালকাঠি থেকে নিখোঁজ দুই স্কুলছাত্রীর খোঁজ মিলল ঢাকায়

১১ জুলাই ২০২৩, ০৭:৫৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
ঝালকাঠির দুই স্কুলছাত্রী ছয়দিন ধরে নিখোঁজ ছিল

ঝালকাঠির দুই স্কুলছাত্রী ছয়দিন ধরে নিখোঁজ ছিল © ফাইল ছবি

ঝালকাঠির রাজাপুর থেকে নিখোঁজ হয়েছি দুই স্কুলছাত্রী। এর ছয় দিন পর ঢাকা থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ। তারা উপজেলার একটি বিদ্যালয়ের নবম ও সপ্তম শ্রেণির ছাত্রী। রাজাপুর থানায় মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা।

সহকারী পুলিশ সুপার জানান, গত ৪ জুলাই দুই স্কুলছাত্রী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে ৫ জুলাই থানায় সাধারণ ডায়েরি করেন তাদের পরিবার। তথ্য-প্রযুক্তির সহায়তায় সোমবার ঢাকার একটি বাসা থেকে উদ্ধার করে তাদের রাজাপুরে নিয়ে আসে পুলিশ।

কি কারণে তারা ঢাকায় গিয়েছিল, তা জানা যায়নি। দুই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এক ছাত্রীর বাবা জানান, তার মেয়ে কীভাবে ঢাকায় গেছে, তা তিনি জানেন না। তাদের সঙ্গে কথা বলছে পুলিশ। তবে তাদের কাছেও কিছু বলছে না। বাড়িতে গেলে হয়তো ঘটনা খুলে বলতে পারে।

চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close