সড়কে দাঁড়িয়ে ছাত্রীদের উত্যক্ত করছিল ৫ বখাটে, অতপর...

১১ জুলাই ২০২৩, ০৬:৪২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
অভিযুক্ত পাঁচ বখাটে

অভিযুক্ত পাঁচ বখাটে © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরের শ্রীপুরে পাঁচ বখাটেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশে দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। আদর্শ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করায় তাদের পুলিশে দেওয়া হয়েছে। পরে ভুক্তভোগী এক ছাত্রীর বাবা মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে গুরুদাসপুর থানায় মামলা করেছেন।

গুরুদাসপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি সদস্য দুলাল ফকির এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুবাশিষ কবীর ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তারা।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে স্কুল ছুটি হলে বাড়ি ফিরছিল ছাত্রীরা। এ সময় খুবজীপুর-বানবাড়ীয়া সড়কে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল পাঁচ বখাটে। পরে তাদের আটক করে স্কুলে নিয়ে যান স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম আজাদ। তিনি বলেন, তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে।

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close