মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে সংঘর্ষ, নিহত ৩

১০ জুলাই ২০২৩, ০২:৪৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
হাসপাতালে নিহত স্বজনদের আহাজারি

হাসপাতালে নিহত স্বজনদের আহাজারি © সংগৃহীত

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে। সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী।

নিহতরা হলেন- হাসনাবাদ গ্রামের আব্দুল লতিফের ছেলে নুরুল হক (৪৫), আব্দুস সুফির ছেলে বাবুল মিয়া (৫০) এবং আব্দুল বাসিরের ছেলে শাহজাহান মিয়া (৫৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল রবিবার (৯ জুলাই) বিকেলে গ্রামের মসজিদের কাঁঠাল নিলামে তোলে কমিটি। এ নিয়ে সরাইমরল ও মালদার পরিবারের লোকদের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আজ সোমবার সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

আরও পড়ুন: জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৫০৪, সবচেয়ে বেশি ঢাকা বিভাগে

এসময় তারা দেশীয় ও ধারাল অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলে সরাইমরল গ্রুপের নুরুল হক ও বাবুল মিয়া নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মালাদার গ্রপের শাহজাহান মিয়া মারা যান। সংঘর্ষে প্রায় ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়। জমি নিয়ে এই দুই পরিবারের মধ্যে পূর্ব বিরোধ ছিল।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী জানান, এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence