অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল, প্রধান ও সহকারী শিক্ষক বরখাস্ত

০৬ জুলাই ২০২৩, ০৭:৩৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
নওগাঁর বদলগাছী উপজেলা

নওগাঁর বদলগাছী উপজেলা © ফাইল ছবি

নওগাঁর বদলগাছী উপজেলার বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও এক সহকারী শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) ম্যানেজিং কমিটি সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়। দুই শিক্ষকের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও ভাইরালের ঘটনায় এ পদক্ষেপ নেওয়া হলো।

বিষয়টি নিশ্চিত করে ম্যানেজিং কমিটির সভাপতি আ স ম শফি মাহমুদ বলেন, সভায় অভিযুক্ত প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে ডাকা হলেও আসেননি। পরে পাঁচজন সদস্যের সর্বসম্মতিক্রমে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সঙ্গে দু’জনকেই শোকজও করা হয়েছে। নির্দোষ প্রমাণে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থ্যা নেয়া হবে তাদের বিরুদ্ধে।

দুই শিক্ষকের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লা আল মামুনকে আহবায়ক করে এ কমিটি গঠন করা হয়।

অন্য দুই সদস্য হলেন- একাডেমিক সুপারভাইজার অঞ্জন কুমার কুণ্ড ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম। ১২ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, দু’দিন ধরে একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমের ছড়িয়ে পড়েছে। ভিডিওগুলো বেগুন জোয়ার উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবু সাদাত শামীম আহমেদ ও এক সহকারী শিক্ষিকার বলে অভিযোগ উঠেছে।

বাংলাদেশের ঋণ নিয়ে পজিটিভ আইএমএফ: অর্থমন্ত্রী
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের সংঘর্ষ, ক্লাস-পরীক্ষা স্থগিত
  • ১৮ এপ্রিল ২০২৬
নদীর তীর দখল করে দোকান নির্মাণ, হুমকিতে ৭১২ কোটির প্রকল্প
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬