ধর্ষণের অভিযোগে কলেজের কম্পিউটার অপারেটর কারাগারে

০২ জুলাই ২০২৩, ০২:০৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ফটো

নওগাঁর মান্দায় বিয়ের প্রলোভনে এক নারীকে ধর্ষণের অভিযোগে ফজলে রাব্বী (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে  রাব্বীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

অভিযুক্ত ফজলে রাব্বী উপজেলার এনায়েতপুর মন্ডলপাড়া গ্রামের মোয়াজ্জেম হোসেনের ছেলে। সে মান্দা কারিগরি ও কৃষি  কলেজের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত।

মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই নারীর সঙ্গে প্রায় ৮ মাস আগে ফজলে রাব্বীর পরিচয় হয়। এরপর বিয়ের প্রলোভনে বিভিন্ন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করেন। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লে প্রেমিক ফজলে রাব্বী কৌশলে গর্ভের সন্তান নষ্ট করে দেন। এরপর আবারো ধর্ষণের ফলে গর্ভধারণ করেন ওই নারী। ঘটনাটি গত ২৭ জুন ফজলে রাব্বীকে জানিয়ে বিয়ের কথা বলেন তিনি। কিন্তু ফজলে রাব্বী বিয়ে করতে অস্বীকার করায় গত শুক্রবার রাতে মান্দা থানায় মামলা দায়ের করেন ওই নারী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ওসি (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে থানায় মামলা হয়েছে। মামলার পর ফজলে রাব্বীকে আটক করা হয়। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence