কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে মারধর, গাড়ি ভাঙচুর

০১ জুলাই ২০২৩, ০৯:৪১ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
কৌতুক অভিনেতা আবু হেনা রনি

কৌতুক অভিনেতা আবু হেনা রনি © ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পেয়েছে পুলিশ। এ সময় চারজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান।

আবু হেনা রনি নাটোরের সিংড়ার বিলদহর এলাকার বাসিন্দা। রনি বলেন, তারা সিনেমা দেখার জন্য বিলদহর থেকে পাঁচজন চাঁচকৈড় এসে গাড়ি রাস্তার পাশে পার্কিং করছিলেন। একটি প্রাইভেট এলোমেলোভাবে এসে গালাগালি করতে থাকে। তখন রাস্তার পাশেই গাড়ি আছে, গালি দিচ্ছেন কেন? এমন প্রশ্ন করার পর মারপিট শুরু করে গাড়িষাপাড়ার এলাকার সাবলু মোল্লা।

এ সময় স্থানীয়রা তাদের বাধা দেয়। তখন সাবলু মোবাইল ফোনে কল করলে আরও আট-দশজন চলে আসেন। তারাও হামলা চালায়। বেধড়ক মারপিটের পাশাপাশি গাড়ি ভাঙচুর করে। এ অভিযোগের ব্যাপারে সাবলু মোল্লার বক্তব্য জানতে চাইলেও ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, পার্কিং নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট হয়েছে। এ ঘটনায় আবু হেনা রনি মামলা করছেন। আইনগত প্রক্রিয়া চলমান আছে।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close