ঘরে বউ রেখে হিজড়া সেজে চাঁদাবাজি করেন তিনি, বিরক্ত এলাকাবাসী

২৩ জুন ২০২৩, ০৪:০০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
মো. রুবেল ওরফে সকাল হিজড়া

মো. রুবেল ওরফে সকাল হিজড়া © টিডিসি ফটো

ভোলার চরফ্যাশনে এক যুবকের ঘরে বউ রেখে হিজড়া সেজে প্রতারণা ও অশ্লীলতাসহ চাঁদাবাজিতে অতিষ্ঠ এলাকাবাসী ।মো. রুবেল নামের ওই যুবক উপজেলার চর-কলমি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চর-মঙ্গল গ্রামের আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।

জানাযায়, হিজড়া সেজে প্রতারণার মাধ্যমে অশ্লীলতা ও চাঁদাবাজির উৎপাত বেড়েই চলছে। কে আসল, কে নকল এ নিয়ে হিজড়াদের মধ্যে শুধু ঝগড়া বিবাদই নয় রীতিমত চাঁদার ভাগ বাটোয়ারা এবং সিনিয়র, জুনিয়র নিয়ে চলছে বাগযুদ্ধ।
এদের মধ্যে মো. রুবেল (৩০)'নামের এক যুবক ঘরে বউ রেখে পুরুষ হয়েও নারী হিজড়া সেজে সকাল (২৯) নাম ব্যবহার করে নিজ এলাকা চরফ্যাশন উপজেলাসহ দেশের বিভিন্ন জায়গায় গিয়ে হাটবাজারে মানুষের কাছ থেকে চাঁদাবাজি ও প্রতারণা করণসহ অশ্লীলতা এবং ব্ল্যাক মেইল করে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছে।

আরও পড়ুন: শিক্ষা এখন সামাজিক বিভাজনে সহায়তা করছে

সরেজমিনে চর-কলমি ইউনিয়ন চর মঙ্গল গ্রামের চৌমুহনী বাজারের একাধিক ব্যক্তি বলেন, রুবেল আগে তার বাবার সাথে কৃষি, ও রাজমিস্ত্রি কাজসহ বিভিন্ন ধরনের কাজ করত। পরবর্তীতে সে স্থানীয় দর্জি সালাউদ্দিন নামে এক যুবকের হাত ধরে ঢাকায় গিয়ে সেখান থেকে সে নারীদের পোশাক পড়ে আঞ্জুরহাট বাজারে আসে। পরে এলাকাবাসী রুবেলকে নারী সুলভ আচরণ ও পুরুষ হয়ে নারী সাজতে মানা করলেও সে কিছুতেই মানছে না। বরং সে ঘরে বউ রেখে নারী হিজড়া সেজে অশ্লীলতার পাশাপাশি স্থানীয় চর-মঙ্গল চৌমুহনী বাজারসহ বিভিন্ন পর্যটন এলাকায় উঠতি বয়সী ও যুবকদের সঙ্গে নাচগান এবং অশ্লীল কর্মকান্ড করে যুব সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দাবী স্থানীয়দের।

রুবেল ওরফে সকাল হিজড়ার মা বলেন, আমরা ধার্মিক মানুষ। আমার ছেলে রুবেলের ঘরে স্ত্রী রয়েছে। স্ত্রীর ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা চাই রুবেল হিজড়াদের জগত থেকে সাধারণ জীবনে ফিরে আসুক। এবং তাকে নিয়ে সংসার করুক।

এ বিষয়ে রুবেল ওরফে সকাল হিজড়া সংবাদকর্মীকে মোবাইল ফোনে জানান, কেউ যদি আমাকে ৫ লাখ টাকা দিয়ে সাহায্য করে তাহলে আমি আর এধরণের প্রতারণার কাজ করবো না। স্বাভাবিক জীবনে ফিরে আসবো।

শশীভূষণ থানার (ওসি) মো. এনামুল হক বলেন, ঘরে বউ রেখে কোনো ব্যক্তি যদি হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ বলে পরিচয় দিয়ে প্রতারণাসহ ব্ল্যাক মেইলের সঙ্গে জড়িত থাকে এবং তার বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

৬ বিমানবন্দর ফের চালু করল ইরান
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রতিপক্ষ গ্রুপের কর্মীকে বাইকে তেল ভরিয়ে আনার নির্দেশ থেকে…
  • ১৮ এপ্রিল ২০২৬
সুন্দরবন উপকূলে পৃথক বোর্ড ও মন্ত্রণালয় চেয়ে ২১ দফা দাবি
  • ১৮ এপ্রিল ২০২৬
কমে আসছে এইচএসসি পরীক্ষা নেওয়ার সময়কাল
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার বহিষ্কার নিয়ে ২৯ ধারা বাতিল
  • ১৮ এপ্রিল ২০২৬
বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬