বই কিনে জেলে গেলেন ফেরিওয়ালা!

২২ জুন ২০২৩, ০৫:২৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
বিনামূল্যের বই কিনে বিপদে পড়েছেন ফেরিওয়ালা

বিনামূল্যের বই কিনে বিপদে পড়েছেন ফেরিওয়ালা © ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে স্কুল শিক্ষার্থীদের জন্য দেয়া সরকারি বিনামূল্যের বই কিনে বিপদে পড়েছেন এক ফেরিওয়ালা। বুধবার (২১ জুন) সন্ধ্যায় বইসহ সে ফেরিওয়ালাকে আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় বই বিক্রেতা ও  ফেরিওয়ালাকে আসামি করে থানায় মামলা করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

এ ঘটনায় আটক  ফেরিওয়ালার নাম মোস্তাক আহমেদকে (৪৪)। তিনি  রাজারহাট সদরের মেকুরটারী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। আর তার কাছে বই বিক্রি করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী মঞ্জুরুল ইসলাম।

পুলিশ বলছে, বুধবার সন্ধ্যার দিকে পুলিশ মোস্তাক আহমেদকে উপজেলা প্রাণী সম্পদ অফিসের সামনে থেকে আটক করে। এ সময় তার কাছ থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দাখিল (অষ্টম) শ্রেণীর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ের ১৯৫টি, বিজ্ঞানের ৬৬টি, চারু ও কারুকলা ৯০টি, দাখিল সপ্তম শ্রেণির ইসলাম শিক্ষা ৪৪টি এবং এবতেদায়ী তৃতীয় শ্রেণির ১০০টি বইসহ সর্বমোট ৪৯৫টি বই জব্দ করা হয়। জব্দ করা বইগুলো ২০২৩ শিক্ষাবর্ষের বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে আটক ফেরিওয়ালা জানায়, তিনি শিক্ষা অফিসের নৈশপ্রহরী মঞ্জুরুল ইসলামের কাছ থেকে বইগুলো কেনেন। রাজারহাট সিনিয়র ফাজিল মাদরাসার একটি গুদাম ঘরে  বইগুলো সংরক্ষিত ছিল। 

ওইদিন রাতে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বাদী হয়ে বই ক্রেতা ও বিক্রেতাকে আসামি করে রাজারহাট থানায় একটি মামলা দায়ের করেন।

রাজারহাট থানার অফিসার-ইনচার্জ আব্দুল্লা হিল জামান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় অপর আসামি শিক্ষা অফিসের নৈশপ্রহরী মঞ্জুরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিজেদের দেওয়া আগুনে পুড়ে অঙ্গার দুই ভাই-বোন
  • ১৫ মার্চ ২০২৬
শেষ হলো ১৭ দিনব্যাপী অমর একুশে বইমেলা, বিক্রি ১৭ কোটি টাকা
  • ১৫ মার্চ ২০২৬
শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে গুলি-ছুরিকাঘাত, আ…
  • ১৫ মার্চ ২০২৬
আলোচনার মাধ্যমে জাহাজগুলো হরমুজ পার হতে পারবে: ইরান
  • ১৫ মার্চ ২০২৬
ইরানে ঔষধ-খাবার সহায়তা পাঠিয়েছে তুর্কমেনিস্তান
  • ১৫ মার্চ ২০২৬
৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence