নিষ্ক্রিয় করা হলো অধ্যক্ষকে পাঠানো আমের বস্তায় রাখা বোমাটি

১৮ জুন ২০২৩, ১১:১৯ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
নিষ্ক্রিয় হলো অধ্যক্ষকে পাঠানো আমের বস্তায় রাখা বোমাটি

নিষ্ক্রিয় হলো অধ্যক্ষকে পাঠানো আমের বস্তায় রাখা বোমাটি © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু টেকনিক্যাল বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলেজে অধ্যক্ষের অফিস কক্ষের সামনে রাখা বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। শনিবার (১৭) রাত ১টার দিকে এই বোমা নিষ্ক্রিয় করেন ঢাকা থেকে আসা বোম ডিস্পোজাল টিম। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় তারা বোমাটি নিষ্ক্রিয় করতে সক্ষম হোন।

এ সময় ঢাকা থেকে আসা কাউন্টার টেরিজম বোম ডিস্পোজাল টিমের পুলিশ পরিদর্শক মো.শফি উদ্দিন শেখ জানান, কলেজ অধ্যক্ষ অফিস কক্ষের সামনে রাখা বোম সাদৃশ্য বস্তু পরীক্ষা-নিরীক্ষা মাধ্যমে বড় ধরনের বোমা শনাক্ত করতে সক্ষম হই। পরবর্তীতে এটা নিষ্ক্রিয় করা হয়েছে।

এ বিষয়ে গুরুদাসপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান জানান, বোম সাদৃশ্য বস্তু ধ্বংস করা হয়েছে। ধ্বংসের আলামত সংগ্রহে পর সেটা কেমিক্যাল ল্যাব টেস্টের পর জানা হবে এখানে কি জাতীয় বিস্ফোরক ছিল।

আরও পড়ুন: নাটোরে বঙ্গবন্ধু টেকনিক্যাল কলেজে শক্তিশালী বোমা

গুরুদাসপুর-সিংড়ার সার্কেল এসপি মো. আকতারুজ্জামান জানান, এখানে রাখা বস্তুটি বোমা সাদৃশ্য বস্তু ছিল। বস্তুটির ধ্বংসের আলামত সংগ্রহ করে ঢাকা ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে। পরবর্তীতে এটা বোমা সাদৃশ্য বস্তু ছিল কিনা সেটা নিশ্চিত করতে পারব বলে তিনি জানান। 

এর আগে শনিবার সকালে নাটোরের গুরুদাসপুরে বঙ্গবন্ধু সরকারি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের অফিস কক্ষের সামনে কে বা কারা আম রুপালি বস্তাবন্দি একটি সুট কেসে রেখে যায়। পরে কলেজ অধ্যক্ষ সাইদ এর নজরে এলে সন্দেহ হওয়ায় বিষয়টি পুলিশ ও র‌্যাবকে জানান তিনি। এখবরে চারদিক ছড়িয়ে বোমা আতংঙ্ক। পরে ঢাকা বোম ডিস্পোজাল টিমকে খবর দেয়া হয়।

বাকৃবির মুক্তিযোদ্ধা স্মৃতি বিদ্যালয়ে প্রথমবার ‘ক্ষুদে শিক্…
  • ১৮ এপ্রিল ২০২৬
এআইয়ের অতিনির্ভরতায় কমছে মস্তিষ্কের সক্রিয়তা ও স্মৃতিশক্তি!
  • ১৮ এপ্রিল ২০২৬
মার্কিন ‘জলদস্যুতার’ জেরে হরমুজ প্রণালি ফের বন্ধ: তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
‘মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’
  • ১৮ এপ্রিল ২০২৬
পার্ট-টাইম চাকরির সুযোগ সুলতান’স ডাইনে, পদ ২০, নিয়োগ ঢাকার …
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উঠে যাচ্ছে ‘সাইলেন্ট এক্সপেল’
  • ১৮ এপ্রিল ২০২৬