চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, লাফিয়ে পড়ে রক্ষা পেলেন নারী

১৭ জুন ২০২৩, ১২:৫৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিনজন

নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার তিনজন © সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় চলন্ত বাসে এক নারী গার্মেন্টসকর্মীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযাগ পাওয়া গেছে। জীবন বাঁচাতে নারী বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়েন। শুক্রবার (১৬ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

পরে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন তাকে। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে মাওনা থেকে রিদিশা ফ্যাক্টরির গার্মেন্টসকর্মী বাসে করে ভালুকা ফিরছিলেন। পথে সীডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে তাকে একা পেয়ে চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা চালায়। তিনি রাজি না হওয়ায় মারধর করে। পরে বাস থেকে ফেলে দেয়। 

পুলিশ বাসটি জব্দ করেছে। সঙ্গে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন। 

ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, হাসপাতালে ভর্তি নারীকে দেখেছেন তিনি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence