জুনিয়র ‘তুই’ বলায় কুপিয়ে জখম করল সিনিয়র শিক্ষাার্থীরা

১৫ জুন ২০২৩, ০৯:০৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
গলাচিপা সরকারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সিনিয়ররা

গলাচিপা সরকারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সিনিয়ররা © ফাইল ছবি

‘তুই’ বলায় পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে সিনিয়ররা। বুধবার (১৪ জুন) কলেজের পুকুর পাড়ে এ ঘটনা ঘটে। গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন এ তথ্য জানান।

ওসি বলেন, তুই বলে সম্বোধন করায় সিনিয়রের ছুরিকাঘাতে বিএম শাখার প্রথমবর্ষের শিক্ষার্থী ফেরদৌস চৌকিদার আহত হয়েছে। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ক্লাস শুরুর আগে ‘তুই’ বলে সম্বোধন করা নিয়ে বহিরাগত সিনিয়র শিক্ষার্থীদের সঙ্গে ফেরদৌসের বাকবিতণ্ডা হয়। ক্লাস শেষে ফেরার পথে পুকুর পাড়ে অপেক্ষারত বহিরাগত ৬-৮ জন‌ হামলা চালায়।

হামলাকারীরা ফেরদৌসকে ছুরিকাঘাত করে জখম করে। পথচারীরা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলেও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল হাসপাতালে পাঠানো হয়।

কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির বলেন, এটি বাইরের বা তাদের পারিবারিক বিষয় বলে মনে হচ্ছে। কলেজ সংশ্লিষ্ট বিষয় নয়।

এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close