হিরো আলমের বিরুদ্ধে জিডি করলেন নায়িকা

১১ জুন ২০২৩, ১০:১৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:০০ AM
টোকাই সিনেমার নায়ক হিরো আলম ও রিয়া চৌধুরী

টোকাই সিনেমার নায়ক হিরো আলম ও রিয়া চৌধুরী © ফাইল ছবি

ফেসবুকে হিরো আলমের পেজ ব্যবহার করে গালাগালির অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক নায়িকা। শুক্রবার ডিএমপির বাড্ডা থানায় এ জিডি করেন রিয়া চৌধুরী নামে অভিনেত্রী। শনিবার (১০ জুন) রাতে বাড্ডা থানার ওসি আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

ওসি বলেন, একটি জিডি হয়েছে। এটি সাইবার সংক্রান্ত অভিযোগ হওয়ায় ডিবির সাইবার ইউনিটে পাঠানো হবে।

জিডিতে রিয়া অভিযোগ করেন, গত ৭ জুন হিরো আলমের ফেসবুক পেজ ‘হিরো আলম বগুড়া’ থেকে তার সহযোগী রিয়া মনি (২৭) নামের একটি মেয়ে অশ্লীল গালাগালি করেছে। হিরো আলমের ইন্ধন আছে এতে। এ কারণে তার সামাজিকভাবে মানহানি ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত না থাকায় আপাতত সাধারাণ ডায়েরি করেছেন নায়িকা। ভবিষ্যতে তথ্য-উপাত্তের ভিত্তিতে প্রয়োজনে মামলার  আবেদন করবেন তিনি।

বাদী নায়িকা রিয়া চৌধুরীর বাসা রাজধানীর পশ্চিম মেরুল বাড্ডায়। ‘টোকাই’ চলচ্চিত্রে হিরো আলমের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি।

বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
close