দুই স্কুলছাত্রকে ধর্ষণ: অভিযুক্ত নেতাকে ছাত্রলীগ থেকে অব্যাহতি

২৩ মে ২০২৩, ১১:১১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্ত

ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্ত © সংগৃহীত

দুই স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা জয়ন্ত কুমার মোহন্তকে সংগঠন থেকে অব্যাহতি করা হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল ও সাধারণ সম্পাদক মোছাব্বির রহমান হ্যাভেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাঁকে অব্যাহতির কথা জানানো হয়। সভাপতি তৌকির হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় জয়ন্ত কুমার মোহন্তকে ফুলবাড়ী উপজেলা শাখা ছত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো। জয়ন্ত ছাত্রলীগের ফুলবাড়ী সদর ইউনিয়ন শাখার সহসভাপতি।

এর আগে ভুক্তভোগী এক কিশোরের মা ও অন্যজনের দাদা বাদী হয়ে জয়ন্তকে আসামি করে ফুলবাড়ী থানায় মামলা করেন। পরে সোমবার সন্ধ্যায় জয়ন্তকে গ্রেপ্তার করে পুলিশ। গত রোববার নেতা জয়ন্ত নিজ বাড়িতে দুই কিশোরকে ভয় দেখিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

জয়ন্ত কুমার উপজেলার পূর্ব পানিমাছকুটি গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের আগে তিনি অভিযোগ অস্বীকার করেন। ষড়যন্ত্রের শিকার বলেও দাবি করেছেন।

উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল বলেন, ব্যক্তিগত অভিযোগের দায় সংগঠন নেবে না। জয়ন্তের বিরুদ্ধে মামলার পর পুলিশ গ্রেপ্তার করেছে। এর সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন। সাংগঠনিক ব্যবস্থা হিসেবে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের সমন্বিত ফলাফল প্রকাশ
  • ৩১ মার্চ ২০২৬
হাজার ফলোয়ারেই ইনস্টাগ্রাম থেকে আয়, শুরু করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসান গুনছে আরব আমিরাত
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence