এসআই ক্লোজড

গ্রেপ্তারের সময় সেলফি, থানায় ঘুমানোর ছবি ভাইরাল ছাত্রলীগ নেতার

১৫ মে ২০২৩, ০৯:৫৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© ইন্টারনেট

বরিশাল মহানগর ছাত্রলীগের আহবায়ক রইছ আহমেদ মান্নাকে গ্রেপ্তারের সময় সেলফি তোলা এবং থানার হাজতে ঘুমানোর ছবি ভাইরালের পর কাউনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) সাইদুল ইসলামকে ক্লোজড করা হয়েছে। সোমবার (১৫ মে) বিকালে তাকে ক্লোজডের আদেশ দেন মেট্রোপলিটন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।

এস আই সাইদুল ক্লোজড হওয়ার কথা জানতে চাইলে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান মুকুল সরাসরি স্বীকার না করে বলেন, আপনি যা শুনেছেন তা ঠিক।

জানা যায়, রবিবার রাতে নগরীর বাশেরহাট খোলা এলাকায় খোকন সেরনিয়াবাতের তিন কর্মীর পথরোধ করেন ছাত্রলীগ নেতা মান্না ও তার অনুসারীরা। এ সময় মান্না তাদের বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে নৌকা প্রতীকের ৩ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে মান্নাসহ ১০ জনকে গ্রেপ্তার করে কাউনিয়া থানা পুলিশ। 

গ্রেপ্তারের পর অভিযানকারী পুলিশ কর্মকর্তা সাইদুল মান্নাকে পাশে বসিয়ে সেলফি তুলেন মান্না। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায় মান্না ও তার সঙ্গীরা থানার হাজতের মেঝেতে ঘুমিয়ে আছেন। 

ছবি কীভাবে প্রকাশ পেলো তা জানতে চাইলে ওসি আব্দুর রহমান মুকুল দাবি বলেন, ডিউটি অফিসারের মনিটর থেকে কেউ ছবিটি ধারণ করেছেন।

সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬