পরকীয়ার জেরে প্রকাশ্যে স্ত্রীকে খুন করলেন ছাত্রলীগ নেতা

১৫ মে ২০২৩, ০৪:৫৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM

© ইন্টারনেট

ঝালকাঠিতে স্ত্রীকে হত্যার পর ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু। সোমবার (১৫ মে) সকাল ১১টার দিকে ঝালকাঠি ইকো পার্কে এ ঘটনা ঘটে। 

নিহত সায়মা পারভীন তানহা (২০) শহরের টিনপট্টি সড়কের শাহাদাত তালুকদারের মেয়ে। তিনি ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পুলিশ জানায়, ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী ইমাম খান অনু দুই বছর আগে গোপনে বিয়ে করেন প্রতিবেশী সায়মা পারভীন তানহাকে। সম্প্রতি তানহা ফেসবুকে অন্য এক যুবকের সঙ্গে কথা বলতেন, এমন অভিযোগে অনু রবিবার রাতে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। তার স্ত্রী ‘পরকীয়ায় আসক্ত’ বলে পোস্টে অভিযোগ করেন তিনি। 

সোমবার সকাল ১১টার দিকে স্ত্রীকে ফোন করে ইকো পার্কে ডেকে এনে তার পেটে ও বুকে ছুরিকাঘাত করেন অনু। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে অনু স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে ফেসবুকে পোস্ট দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। 

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম বলেন, ঘটনার পরপরই অনু পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় অনুকে আটক করা হয়েছে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬