ফেসবুকে এসএসসির ভুয়া প্রশ্ন বিক্রি, ৩ শিক্ষার্থী গ্রেফতার

১২ মে ২০২৩, ০৮:১২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM

© সংগৃহীত

ফেসবুকে পেজ খুলে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার (১১ মে) দিবাগত রাত একটার দিকে নগরের বাকলিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) নুরুল আবসার।

গ্রেফতারকৃতরা হলেন- আহমদ রেজা খান, মো. রিফাত ও মো. আরমান। রেজা নগরের একটি মাদ্রাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী। আর রিফাত ও আরমান পটিয়ার একটি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।

র‍্যাব সূত্র জানায়, গ্রেফতার হওয়া প্রতারকরা বিগত কয়েক বছরের প্রশ্নপত্রকে চলমান এসএসসি ও সমমানের প্রশ্ন দাবি করে ফেসবুক পেজ খুলে প্রচারণা চালাচ্ছিল। প্রত্যেক বিষয়ের জন্য তাদের কাছে তিন সেট করে প্রশ্নপত্র আছে বলেও জানায়। তাদের কাছে ভুয়া প্রশ্নপত্র বিক্রির বিভিন্ন আলামত পাওয়া গেছে। প্রশ্নপত্র বিক্রির জন্য তারা হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার ব্যবহার করতো। ভুয়া প্রশ্ন বিক্রি করে বিকাশে টাকা আদায় করতো।

র‍্যাব কর্মকর্তা নুরুল আবসার বলেন, গ্রেফতার তিনজনকে বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষাদর্শন
  • ১৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন প্রস্তাব পেয়েছে তেহরান
  • ১৮ এপ্রিল ২০২৬
জাবির হলে মাদক সেবনরত অবস্থায় আটক ছাত্রী, গাঁজা-মদসহ বিভিন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
দেশে পেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬
ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত
  • ১৮ এপ্রিল ২০২৬