নদীতে নেমে তলিয়ে গেলেন আইএইচটির ছাত্র

১২ মে ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৬ AM
নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র

নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্র © সংগৃহীত

মাদারীপুরে আড়িয়াল খাঁ নদীতে গোসলে নেমে মোনায়েম ইসলাম শুভ্র (১৯) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ মে) বিকেলে সদর উপজেলার কুলপদ্দিতে এ ঘটনা ঘটে। ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) রেডিওগ্রাফি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি।

নিখোঁজ শিক্ষার্থী মোনায়েম ইসলাম শুভ্রর বাড়ি রাজশাহী। ফায়ার সার্ভিস ও সহপাঠীরা জানায়, শুভ্র দুপুরে বন্ধু তিতাস রায়, তাছিন, বিপ্লব ও সাঈদের সঙ্গে আড়িয়াল খাঁ নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে সাঁতার না জানায় পানিতে ডুবে যান।

পরে বন্ধু ও স্থানীয়রা খোঁজাখুজির চেষ্টা করেও খোঁজ পায়নি। তারা ফায়ার সার্ভিসের খবর দিলে উদ্ধার কাজ শুরু করে।

মাদারীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। ছয় সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে খুঁজে পাওয়া যায়নি তাকে। রাত হওয়ার উদ্ধার কাজ বন্ধ রাখতে হয়েছে।

মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সাঁতার না জানায় ওই শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছে। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি।

বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬
মমেকে সংঘর্ষ, এক সদস্যের তদন্ত কমিটি গঠন করল ছাত্রদল
  • ১৮ এপ্রিল ২০২৬
নতুন আরও ২৩ মুখ পেল মাহফুজের অল্টারনেটিভস
  • ১৮ এপ্রিল ২০২৬