১০ টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১১ মে ২০২৩, ০৫:৪০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM
১০ টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

১০ টাকার লোভ দেখিয়ে ৮ বছরের শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ © টিডিসি ফটো

নেত্রকোনার কেন্দুয়ায় আট বছর বয়সী ১ম শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাবিবুল্লাহ মিয়া (৩২) নামের এক বখাটের বিরুদ্ধে করা মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে কেন্দুয়া থানায় এ মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত হাবিবুল্লাহকে প্রধান এবং একমাত্র আসামি করে এ মামলায় হাবিবুল্লাহর বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।

কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক হাবিবুল্লাহ মিয়া ঐ গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। নির্যাতনের শিকার শিশু স্থানীয় বিরমহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে শিশুটির মা হাবিবুল্লাহকে এনজিও থেকে টাকা উঠিয়ে দেয়ার জন্য হাবিবুল্লাহর কাছে তার বাড়িতে শিশুটিকে রেখে স্থানীয় বাজারে যায়। বাজার থেকে এসে দেখে তার মেয়ে অসুস্থ এবং জামা কাপড় রক্তে ভেজা। শিশুটিকে তার মা জিজ্ঞাসা করলে সে জানায়, ১০ টাকার লোভ দেখিয়ে হাবিবুল্লাহ মিয়া তাকে ধর্ষণ করে। এরপর তার মা ঘটনা আঁচ করতে পেরে কৌশলে অভিযুক্তকে আটক করতে পুলিশকে খবর দেয়। 

এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন শিশুটির বাবা-মা।

এ নিয়ে কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ধর্ষক হাবিবুল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামী ধর্ষক হাবিবুল্লাহকে ২২ ধারার জন্য নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে। 

অন্যদিকে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence