নোয়াখালীতে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ

১১ মে ২০২৩, ০৪:০৬ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪৮ AM

© প্রতীকী ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে এক স্কুল ছাত্রীকে (১২) তুলে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। নির্যাতিতা স্কুলছাত্রী বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গতকাল বুধবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার জিলতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ মে) বেগমগঞ্জ থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। গতকাল বুধবার সকালের দিকে তাদের প্রতিবেশী নুর নবীর ছেলে শামছু উদ্দিন (৩০) ভিকটিমের পরিবারের মুঠোফোনে কল করে। ওই সময় ভিকটিম ফোন রিসিভ করলে সে তাকে প্রেমের প্রস্তাব দেয়। বেলা ১২ টার দিকে বাড়ির সামনের দোকানে বাজার করতে যায় ভিকটিম। সেখান থেকে শামছু উদ্দিন তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী একটি কবরস্থানে ধর্ষণ করে।  

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় নারীও শিশু নির্যাতন ধমন আইনে মামলা নেওয়া হয়েছে। এর আগে মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত আসামিকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছে ধর্ষক।

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence