রেস্টুরেন্টে খেতে গিয়ে বান্ধবীর বাবার কোপে রক্তাক্ত তামিম

০৭ মে ২০২৩, ০৭:২৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

লক্ষ্মীপুরে পরীক্ষা শেষে বান্ধবীর সাইমা চৌধুরীর সঙ্গে রেস্টুরেন্টে খেতে যাওয়ায় এসএসসি পরীক্ষার্থী তামিমকে কোপানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত হলেন সাইমা’র বাবা শেখ ফরিদ। তিনি লক্ষ্মীপুর সাব রেজিষ্ট্রি অফিসের চাকরিজীবী। 

রবিবার (৭ মে) দুপুর ২ টার দিকে শহরের পিটিআই মোড় এলাকার একটি রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। 

আহত তামিম লক্ষ্মীপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের মজুপুর এলাকার নুরনবী শামিমের ছেলে। লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় থেকে তিনি এসএসসি পরীক্ষা দিচ্ছেন। 

শেখ ফরিদ রামগতি উপজেলার বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি পরিবার নিয়ে শহরের মোবারক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকেন। এসএসসি পরীক্ষা দিচ্ছে। সাইমা লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি দিচ্ছে। 

অভিযুক্ত শেখ ফরিদ রামগতি উপজেলার বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শহরের মোবারক কলোনী এলাকা ভাড়া বাসায় থাকেন। 

হাসপাতালে আহত তামিম ও তার বন্ধুরা জানায়, সাইমার সঙ্গে তামিমের ভাল সম্পর্ক রয়েছে। ইংরেজী দ্বিতীয় বিষয় পরীক্ষা শেষে দু’জনেই রেস্টুরেন্টে খেতে যায়। খাবার খাওয়ার সময় হঠাৎ করে সাইমার বাবা রেস্টুরেন্টে ঢুকে তাদেরকে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে ফরিদ ছুরি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। 

এ বিষয়ে বিস্তারিত জানতে শহরের সমসেরাবাদ এলাকার মোবারক কলোনীর ভাড়া বাসায় গিয়ে শেখ ফরিদকে পাওয়া যায়নি। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। বাসায় খোঁজ করে অভিযুক্তকে পাওয়া যায়নি। হাসপাতালে গিয়ে পুলিশ ক্ষতিগ্রস্ত ছাত্রসহ অন্যান্যদের সঙ্গে কথা বলেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। 

না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপি আরও এক ন…
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেমে জড়িয়ে ৬ মাস আগে বিয়ে করেন পুলিশ সম্রাট, অনুষ্ঠান হওয়…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলা ১ম পত্রে ভালো নম্বর পাওয়ার কৌশল
  • ১৮ এপ্রিল ২০২৬
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি
  • ১৮ এপ্রিল ২০২৬