কুমিল্লায় কলেজ শিক্ষক হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

০২ মে ২০২৩, ০১:২৭ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
জেলা দায়রা জজ আদালত কুমিল্লা

জেলা দায়রা জজ আদালত কুমিল্লা © সংগৃহীত

কুমিল্লা নগরীর বারপাড়া এলাকায় কলেজ শিক্ষক সাইফুল আলম সুজন হত্যা মামলায় ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া অনাদায়ে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২ মে) সকাল ১১টায় কুমিল্লা অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের এপিপি জাকির হোসেন।

জাকির হোসেন জানান, মোট আট আসামির মধ্যে ছয়জনের মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। যার মধ্যে একজন আসামিকে খালাস দেওয়া হয়েছে। বিচারাধীন একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: বিশ্বব্যাংকের সঙ্গে ২.২৫ বিলিয়ন ডলারের ঋণ চুক্তি।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে জামাল, ইলিয়াস ও জাকির হোসেন আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন নয়ন, কামাল ও মিঠুন পলাতক।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জাকির হোসেন জানান, সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে ২০১০ সালের ৮ অক্টোবর সদর উপজেলার বারোপোড়া মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সুজনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় সুজনের বাবা ফারুক আজম পরদিন ৯ অক্টোবর বাদী হয়ে ১১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ নয়জনের নামে চার্জশিট দাখিল করে। পরে ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দিলেন।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, কর্মস্থল ঢাকা
  • ১৭ এপ্রিল ২০২৬
রাতে হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, প্রথম ফ্লাইটে য…
  • ১৭ এপ্রিল ২০২৬
অং সান সু চি সহ ৪ হাজার রাজবন্দির সাজা কমাল জান্তা সরকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শেষ মুহুর্তে এসএসসি পরীক্ষার্থীদের জন্য করণীয়
  • ১৭ এপ্রিল ২০২৬
রিজিওনাল সেলস ম্যানেজার নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
অস্থায়ী যুদ্ধবিরতি নয় মধ্যপ্রাচ্যে যুদ্ধের অবসান চায় ইরান
  • ১৭ এপ্রিল ২০২৬