ঈদের রাতে সাবেক স্ত্রীর বাড়ির দিকে গুলি ছুড়লেন ছাত্রলীগ নেতা

২৩ এপ্রিল ২০২৩, ০১:৩৮ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM
ছাত্রলীগ নেতা মো. রিপন হোসেন

ছাত্রলীগ নেতা মো. রিপন হোসেন © সংগৃহীত

রাজধানীর উত্তরখানে চাঁদরাতে সাবেক স্ত্রীর বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার অভিযোগে ছাত্রলীগ নেতা মো. রিপন হোসেনসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ এপ্রিল) সকালে তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত অপরজন হলেন- লুৎফর রহমান নয়ন (২৯)। তিনি রিপনের অন্যতম সহযোগী ও শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার নাচন মোহরী গ্রামের হোসেন আলীর ছেলে। বর্তমানে তিনি উত্তরখানে পুরানপাড়ার মধুবন এলাকার রোস্তম মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

এর আগে, চাঁদরাতে (শুক্রবার) রাজধানীর উত্তরখান মুণ্ডার অলংকার মোড়সংলগ্ন দাউদ মিয়ার বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়েন অভিযুক্ত রিপন। পরে শনিবার উত্তরখানের আটিপাড়া ও পুরানপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রিপন দাউদ মিয়ার মেয়ের সাবেক স্বামী। 

উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, রিপনকে গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গ্রেপ্তারকালে তাঁর কাছ থেকে গুলি ছোড়া অস্ত্রটি উদ্ধার করা যায়নি। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরখান থানার উপপরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, মুণ্ডা এলাকার একটি বাড়িতে চাঁদরাতে গুলি করার ঘটনায় দাউদ মিয়ার স্ত্রী মো. মসুফা বাদী হয়ে গুলি করে ভয়ভীতি, হুমকি প্রদানের অভিযোগে শনিবার দুপুরে উত্তরখান থানায় একটি মামলা করেছেন। ওই মামলায় রিপনসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে।

 

সাংবাদিকদের ওপর হামলা, কবি নজরুল কলেজ শাখা ছাত্রদলের ২ নেতা…
  • ১৭ এপ্রিল ২০২৬
শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬