ডাকাতির শিকার সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার

২১ এপ্রিল ২০২৩, ০৮:১৯ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৩ AM
ডাকাতির শিকার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার

ডাকাতির শিকার হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার © প্রতীকী ছবি

কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহানের গাড়িতে ডাকাতি হয়েছে। ঈদের ছুটিতে বাড়ি ফেরার সময় ডাকাতির শিকার হন তিনি। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ভোরে মহাসড়কের চেঙ্গাহাটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান শাহজাহান।

চাঁদপুরের শাহরাস্তি রায়শ্রী এলাকায় মো. শাহজাহানের গ্রামের বাড়ি। ডাকাতির সময় গাড়িতে শাহজাহানের স্ত্রী ও সন্তানরা ছিলেন।অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতরা।

মো. শাহজাহান বলেন, ১০-১২ জনের সশস্ত্র ডাকাত দল গাড়ির গতি রোধ করে। আমি নেমে তাদের বললাম, কোনো ক্ষতি যেন না করে, গাড়িতে নারীরা আছে। তারপরও তারা আঘাত করে। এ সময় মেয়েরা বলে, বাবাকে মারবেন না, গাড়িতে যা আছে নিয়ে যান। বিষয়টি আশেপাশের সব থানায় জানানো হয়েছে।

ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬