জাবির লেকের পাশে পাওয়া গেল লাশ

২০ এপ্রিল ২০২৩, ০১:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM
জাবি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

জাবি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিশমাইল এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩২-৩৫ বছর।

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ক্লাবের পেছনের লেকের জঙ্গল থেকে উদ্ধার করা হয় মরদেহটি। আশুলিয়া থানার এসআই নূর আলম বলেন, গলা, হাতের কনুইতে আঘাতের চিহ্ন রয়েছে মরদেহে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। ’

প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে খবর পাই। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছি। বাকিটা পুলিশ দেখবে বলে তিনি জানান।

বিশ্ববিদ্যালয়ের সাময়িক প্রক্টর তাজউদ্দিন সিকদার বলেন, অজ্ঞাত ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের কেউ নন। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার বিষয়ে আমরা সতর্ক আছি।

সরকারি অফিসে ৩০ শতাংশ বিদ্যুৎ-গ্যাস ব্যবহার কমানোসহ যেসব সি…
  • ০৩ এপ্রিল ২০২৬
মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানা গেল
  • ০৩ এপ্রিল ২০২৬
জরুরি টিকাদান কর্মসূচি: ‘অবহেলিত’ স্বাস্থ্যকর্মীদের সঙ্গে ব…
  • ০৩ এপ্রিল ২০২৬
দলিত শ্রেণির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে নেপাল
  • ০৩ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩
  • ০৩ এপ্রিল ২০২৬
সিঙ্গাপুর থেকে ডিজেল নিয়ে চট্টগ্রামে ভিড়েছে তেলবাহী জাহাজ, …
  • ০৩ এপ্রিল ২০২৬