মির্জা আব্বাসের সর্বশেষ শারীরিক অবস্থা জানা গেল

০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৫ PM , আপডেট: ০৩ এপ্রিল ২০২৬, ০৪:২৭ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) দলীয় সূত্র এ বিষয়টি নিশ্চিত করেছে।

দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শুক্রবার ভোরে চিকিৎসকদের পর্যবেক্ষণে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ধীরে ধীরে স্বাভাবিক যোগাযোগ শুরু করেছেন এবং সবার সঙ্গে অল্প অল্প করে কথা বলছেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় উন্নত চিকিৎসার জন্য।

এদিকে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান-ও চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। জানা গেছে, তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরিকল্পনা করেছেন।

দলীয় সূত্র জানিয়েছে, দুই সিনিয়র নেতার চিকিৎসা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং তাদের সুস্থতার জন্য দলীয় নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬